HomeScrollপালাবদল ঘটিয়েই বড় মন্তব্য শুভেন্দুর! মুখ্যমন্ত্রী কি তিনিই? কী জানালেন বিজেপি বিধায়ক?
Suvendu Adhikari

পালাবদল ঘটিয়েই বড় মন্তব্য শুভেন্দুর! মুখ্যমন্ত্রী কি তিনিই? কী জানালেন বিজেপি বিধায়ক?

‘বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ,’ বললেন শুভেন্দু

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের আগেই নিজেদের লক্ষ্য স্পষ্ট করতে শুরু করল বিজেপি (BJP)। ফলপ্রকাশের পরের সকালেই রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়ে দিলেন, নতুন সরকারের মূল লক্ষ্য হবে উন্নত, সমৃদ্ধ এবং নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ে তোলা।

শুভেন্দু তাঁর পোস্টে রাজ্যবাসীকে প্রণাম জানিয়ে লেখেন, “বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলব একটি সুস্থ, সুন্দর এবং উন্নত রাজ্য। রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘বিকশিত’ ও ‘আত্মনির্ভর’ পশ্চিমবঙ্গ গড়ে তোলাই দলের প্রধান অঙ্গীকার। এর আগে সোমবার সন্ধ্যায় বিজয় ভাষণে প্রধানমন্ত্রী মোদিও পশ্চিমবঙ্গকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেন।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, তাণ্ডব আইএসএফের

এবারের নির্বাচনে ২০০-র বেশি আসনে জয়লাভ করে তৃণমূলকে বড় ধাক্কা দিয়েছে বিজেপি। এই জয়ের জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু বলেন, “এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়।” পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে এখনও পর্যন্ত বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদে কার নাম ঘোষণা করা হবে, তা স্পষ্ট করা হয়নি। নির্বাচনী প্রচারে দল কোনও নির্দিষ্ট মুখকে সামনে না আনলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ইঙ্গিত দিয়েছেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন ‘ভূমিপুত্র’—অর্থাৎ বাংলারই সন্তান এবং আদ্যোপান্ত বাঙালি। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর নাম স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসছে। তিনি টানা দু’টি বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নিজের রাজনৈতিক গুরুত্ব প্রমাণ করেছেন। পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের নামও আলোচনায় রয়েছে। আবার উত্তরবঙ্গ থেকে কোনও নতুন মুখকে সামনে আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News