HomeScrollSIR চাপ, বাগদায় আত্মহত্যার চেষ্টা BLO-র
Bagda

SIR চাপ, বাগদায় আত্মহত্যার চেষ্টা BLO-র

তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর

বাগদা : স্কুলের অফিস ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রাথমিক স্কুলের শিক্ষক তথা বিএলও-র (BLO)। পারিবারের দাবি, বিএলও-এর কাজে অত্যাধিক চাপের কারণেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ওই বিএলও-র (BLO) নাম সরজিত হালদার। তিনি পাথুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সঙ্গে তিনি উত্তর ২৪ পরগনার (North 24 Pargans) বাগদা (Bagda) ব্লকের পাথুরিয়া ৩০ নম্বর পার্টের বিএলও হিসাবে নিযুক্ত রয়েছেন। তিনি পারমাদন এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, সোমবার সকালে টিউশন পড়িয়ে স্কুলে আসেন ওই বিএলও।

আরও খবর : মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR হাজিরার বিরোধিতায় মামলা দায়ের সুপ্রিম কোর্টে

সূত্রের খবর, একজন অভিবাবক চতুর্থ শ্রেণীর পাস সার্টিফিকেট নিতে এসেছিলেন। তার পরেই অফিস রুমের দরজা খুলতেই তিনি দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন সরজিত বাবু। যা দেখে আঁতকে ওঠেন তিনি। এর পরেই সবাইকে খবর দেন ওই অভিভাবক। এর পরেই তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের মধ্যে শিক্ষক তথা আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবারের দাবি, এসআইআর নিয়ে চাপের কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিত হালদার। এই ঘটনা নিয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি নিউটন বালা জানিয়েছেন, “এসআইআর-এর চাপ সইতে না পেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আগেও সরজিত বাবু এসআইআর-এর চাপের কথা জানিয়েছিলেন। নির্বাচন কমিশনের কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিত বাবু।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News