Saturday, March 7, 2026
HomeScrollপুরুলিয়ায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

পুরুলিয়ায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

পুরুলিয়া: মুখোমুখি সংঘর্ষ বাস ও লরির মধ্যে। বাঁকুড়া (Bankura) ও পুরুলিয়ার (Purulia) মাঝে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মঙ্গলবার বিকেলে একাধিক বাসযাত্রী দুর্ঘটনার মুখে পড়ে। আহতও একাধিক।

পুলিশ সূত্রে খবর, সরকারি বাসটি বাঁকুড়া থেকে পুরুলিয়ার অভিমুখে রওনা হয়। পুরুলিয়া পৌঁছনোর আগেই, হুড়া থানার নিমতলা এলাকায় যাত্রী বোঝাই বাসটিতে মুখোমুখি সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। বাসের মধ্যে থাকা যাত্রীরা প্রবল ঝাঁকুনিতে পড়ে যান। খবর পেয়ে দ্রুত হুড়া থানা থেকে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। এই মুহূর্তে সকলেই হুড়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: প্রসেনজিতের গান গেয়ে ভাইরাল যুবক!

জানা গিয়েছে, আহত যাত্রীদের অধিকাংশই মহিলা। নাক, মাথা সহ শরীরের বিভিন্ন অংশে চোট পান। খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সরকারি বাসটির স্পিড নিয়ন্ত্রণে ছিল। কোনও ভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে এসে সজোরে ধাক্কা মারে।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80