HomeScrollবাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, কীভাবে ব্যবসা চলবে? কপালে চিন্তার মেঘ বাঁকুড়ার ব্যবসায়ীদের
Commercial Gas price hike

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, কীভাবে ব্যবসা চলবে? কপালে চিন্তার মেঘ বাঁকুড়ার ব্যবসায়ীদের

দু’দুবার দাম বেড়েছে! বিকল্প পথ খুঁজছেন ব্যবসায়ীরা

ওয়েবডেস্ক-  বেড়েছে বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas price hike ) দাম। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চিন্তার ভাঁজ ব্যবসায়ী মহলে। বিশেষ করে রেস্তোরাঁ,  রেস্টুরেন্ট, স্ট্রিটফুড ও ক্যাটারিং ব্যবসায়ীদের মাথায় হাত। এই গ্যাস দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কীভাবে তাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে, তা নিয়ে করবে বুঝে উঠতে পারছে না।

ব্যবসায়ীদের দাবি একধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। যুদ্ধ পরিস্থিতিতে বেড়েছে জ্বালানি গ্যাসের দাম। এবার বড় কোপ বাণিজ্যিক গ্যাসের দামে। একধাক্কায় ৯৯৪ টাকা বানিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধির জেরে ব্যবসায়ী মহল স্তম্ভিত। এইভাবে দাম বাড়ালে ব্যবসা বন্ধ ছাড়া উপায় নেই।

যে হারে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে এতে ব্যবসায়ীদের বড় চাপ তৈরি হয়েছে। দু’দুবার দাম বেড়েছে এইভাবে দাম বৃদ্ধি হলে অনেকেই বিকল্প ব্যবসায় দিকে পা পাড়াবেন। কারণ এত দামে দিয়ে গ্যাস কিনে ব্যবসা চালানো অসম্ভব দাবি হোটেল,  রেস্তোরাঁ, স্ট্রিট ফুড,  ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্রাইসিস ক্রিয়েট অনেকেরই।

আরও পড়ুন-  ভোট মিটতেই বেড়েছে গ্যাসের দাম! মোদি সরকারকে আক্রমণ রাহুলের

শুক্রবার সকালে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির (Gas Cylinder Price Hike) কথা ঘোষণা করেছে তেল বিপণন কোম্পানিগুলি। এবার গৃহস্থের রান্নার গ্যাসের দাম (LPG Domestic Price)  বাড়তে পারে, এমনই আশঙ্কায় করা হচ্ছে। দাম বাড়বে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price Hike)।  সেই ঘোষণাও আসতে পারে। বিধানসভা ভোট শেষ হওয়ার পরেই দাম বাড়াতে শুরু করেছে রাষ্ট্রায়াত্ব তেল সংস্থাগুলি। প্রথমে একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম  ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। অটোর ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি’র দামও বাড়ানো হয়েছে। তা বেড়েছে ৬ টাকা ৪৪ পয়সা।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News