Tuesday, June 16, 2026
HomeScrollভোট মিটতেই বেড়েছে গ্যাসের দাম! মোদি সরকারকে আক্রমণ রাহুলের
Rahul Gandhi

ভোট মিটতেই বেড়েছে গ্যাসের দাম! মোদি সরকারকে আক্রমণ রাহুলের

গ্যাসের পর বাড়বে পেট্রল-ডিজেলের দাম, দাবি রাহুল গান্ধীর

ওয়েব ডেস্ক : চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বা পর পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের দাম (Gas Price) বাড়বে। এমনটাই আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর ভোট পর্ব শেষ হতেই প্রায় এক হাজার টাকা বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। তার পরেই মোদি সরকারকে (Modi Government) আক্রমণ করলেন কংগ্রেস (Congress) নেতা।

মূলত, বিধানসভা ভোট শেষ হওয়ার পরেই দাম বাড়াতে শুরু করেছে রাষ্ট্রায়াত্ব তেল সংস্থাগুলি। প্রথমে একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম (Gas Price) ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। অটোর ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি’র দামও বাড়ানো হয়েছে। তা বেড়েছে ৬ টাকা ৪৪ পয়সা।

আরও খবর :  কংগ্রেস নেতাকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট! হিমন্ত-পত্নীর দায়ের করা মামলায় কী বলল আদালত?

এ নিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) সমাজমাধ্যমে লিখেছেন, “আমি বলেছিলাম মূল্যবৃদ্ধির আঁচ নির্বাচনের পরেই টের পাওয়া যাবে। আজ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে গিয়েছে। একদিনের হিসেবে এটিই সবচেয়ে বড় বৃদ্ধি। এটাই হল নির্বাচনের বিল। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১,৩৮০ টাকা দাম বেড়েছে। মাত্র ৩ মাসে এক ধাক্কায় ৮১% বৃদ্ধি। চায়ের দোকান, ধাবা, হোটেল, বেকারি, মিষ্টির দোকান, সবার রান্নাঘরের ওপর বোঝা বেড়েছে। আর এর প্রভাব পড়বে আপনার থালায়ও। প্রথম আঘাত এল গ্যাসে, এরপর আঘাত আসবে পেট্রল-ডিজেলে।”

প্রসঙ্গত, মোদি সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধীর (Rahul Gandhi) করা একাধিক ভবিষ্যদ্বাণী আগেই মিলেছিল। এবারও তেমনটাই হল। তবে এটা সাধারণ মানুষের জন্য একদম খুশির খবর নয়। বরং সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO