Friday, May 15, 2026
HomeScrollকংগ্রেস নেতাকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট! হিমন্ত-পত্নীর দায়ের করা মামলায় কী...
Supreme Court

কংগ্রেস নেতাকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট! হিমন্ত-পত্নীর দায়ের করা মামলায় কী বলল আদালত?

কেন পবন খেরার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রিনিকি ভুঁইয়া শর্মা? জেনে নিন

ওয়েব ডেস্ক: হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) পত্নী রিনিকি ভুঁইয়া শর্মার (Riniki Bhuyan Sarma) একাধিক পাসপোর্ট বিতর্ক (Passport Controversy) নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় (Defamation Case) অবশেষে আগাম জামিন (Anticipatory Bail) পেলেন কংগ্রেস (Congress) নেতা পবন খেরা (Pawan Khera)। গ্রেফতারির আশঙ্কায় তিনি সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার সেখানেই স্বস্তি পেলেন তিনি।

পবন খেরার প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে, অসমের বিদায়ী মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি ভুঁইয়া। এরপরই তিনি পবন খেরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে এফআইআর দায়ের হওয়ার পর গত ৭ এপ্রিল দিল্লিতে পবন খেরার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, যদিও সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: চড়ল ITC-গডফ্রে শেয়ার! মে মাসেই সিগারেটের দাম বাড়ার জল্পনা

এর পর গ্রেফতারির আশঙ্কায় প্রথমে তেলেঙ্গানা হাই কোর্টে যান এবং ১০ এপ্রিল সেখানে এক সপ্তাহের ট্রানজিট জামিন পান পবন খেরা। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অসম সরকার সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত ট্রানজিট জামিনের উপর স্থগিতাদেশ জারি করে। এরপরই পবন খেরা সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন। শুনানিতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, পবন খেরা একজন জনসমক্ষে পরিচিত ব্যক্তি, তাঁর পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই এবং তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন।

শেষপর্যন্ত বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ্চ গুয়াহাটি হাইকোর্টের আগাম জামিন খারিজের নির্দেশ বাতিল করে দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, গোটা মামলার প্রেক্ষাপটে রাজনৈতিক রেষারেষির ইঙ্গিত রয়েছে, যা অভিযুক্তের ব্যক্তিস্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto