Friday, March 27, 2026
HomeScrollরানাঘাটের ঘটনায় এবার রিপোর্ট তলব করল কমিশন
Ranaghat

রানাঘাটের ঘটনায় এবার রিপোর্ট তলব করল কমিশন

ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন

ওয়েব ডেস্ক : রানাঘাটে (Ranaghat) ভোটের প্রশিক্ষণ নিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক ভোট কর্মী (Poll Worker)। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। জানা যাচ্ছে, রাজ্য পুলিশের ডিজি, জেলাশাসক, জেলা পুলিশের সুপার, মহকুমাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় সংশ্লিষ্ট আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়ে ঘটনায় থানায় এফআইআর (FIR) দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই মারধরের ঘটনায় যাঁরা জড়িত তাঁদেরকে গ্রেফতারের নির্দেশও দিয়েছে কমিশন।

জানা গিয়েছিল, আক্রান্ত ওই ভোট কর্মীর নাম সৈকত চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। কিন্তু, তা চলাকালীন স্ক্রিনে হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি এবং জগন্নাথ মন্দিরের ছবি ভেসে ওঠে। তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। নির্বাচন ঘোষণার পর কোড অফ কন্টাক্টের কথাও বলেছিলেন তিনি।

আরও খবর : স্ট্রংরুমের ছবি প্রকাশ সমাজমাধ্যমে, বিতর্কে জড়ালেন তৃণমূল নেত্রী

অভিযোগ, এর পরেই এক যুবক তাঁর সঙ্গে অভাব্য ব্যবহার করেন। সেই সময় ওই ভোটকর্মী ওই যুবকের আইডেন্টি কার্ড দেখতে চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। তার পরেই বিডিও-র উপস্থিতিতে ভোট কর্মী সৈকত চট্টোপাধ্যায়কে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনার পর এক ঘন্টা কেটে গেলেও ওই ভোট কর্মীর জন্য কোনও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এর পরেই প্রশিক্ষণে আসা বাকি ভোট কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিলেন তারা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে।

আর এই ঘটনার পরেই রানাঘাটে আসেন মহকুমা শাসক সুবুর খান। বিডিও (BDO)-র গ্রেফতারির দাবিতে ভোটকর্মীরা বিক্ষোভ দেখান বলে খবর। এ নিয়ে মহাকুমা শাসক জানিয়েছেন, ‘বর্তমানে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও হাঁসখালির বিডিও-র দাবি ছিল, ‘মারামারির কোনও ঘটনা ঘটেনি। ভোট কর্মীদের মধ্যে একটি বচসা, সেখানেই কিছু ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে জানা যাচ্ছে, ডিজি’র দেওয়া রিপোর্টে দু’জনের উল্লেখ রয়েছে। ওই দুজনের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছে কমিশন (Election Commission)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto