ওয়েব ডেস্ক : রাজ্যে এখনও চলছে এইআইআর (SIR) প্রক্রিয়া। ১৪ ফেব্রুয়ারি, শনিবার প্রকাশ হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। এই প্রক্রিয়া নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সঙ্গে এই প্রক্রিয়াকে ঘিরে মৃতের (Death) সংখ্যা আরও বেড়েই চলেছে। এসআইআর প্রক্রিয়ার নোটিস ঘিরে ফের মৃত্যুর ঘটনা ঘটল।
জানা যাচ্ছে, এবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (North 24 Parganas) কুল্পিতে (Kulpi)। অভিযোগ, নোটিস পাওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার নাম আসমা বিবি (৭০)। তিনি রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নাকনান গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় নামের গরমিলের কারণে প্রথমে ওই বৃদ্ধার কাছে নোটিস আসে। তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও গত মাসের ২৮ তারিখ ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (Logical discrepancy) দেখিয়ে আবার নোটিস পাঠানো হয়।
আরও খবর : প্রেম দিবসেও কনকনে শীত! দেখে নিন আবহাওয়ার মেগা আপডেট
পরিবাবের দাবি, ওই নোটিস পাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ৩১ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তাঁর হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করেন। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এরপর বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হয় ওই বৃদ্ধার।
পরিবারের দাবি, আসমা বিবি ছিলেন একজন পেনশনভোগী। তাঁর তিন ছেলে রয়েছেন। তাঁর মধ্যে একজন হলেন প্রতিবন্ধী। পেনশনের টাকাতেই সংসার চলত তাঁদের। এসআইআর নোটিস দু’বার পাওয়ার পর পেনশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের। সেই আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের।
দেখুন অন্য খবর :







