Wednesday, March 11, 2026
HomeBig newsকয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি'র!
ED

কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি’র!

শুক্রবার হাজিরা এড়ালে কড়া পদক্ষপ নিতে পারে ইডি!

ওয়েব ডেস্ক: কয়লা পাচার মামলার (Coal Smuggling Scam) তদন্তে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে হানা দিল ইডি (ED)। জানা গিয়েছে অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় পুরো বাড়ি।

সূত্রের খবর, বাড়িতে পৌঁছে ইডির আধিকারিকরা গেটেই হাজিরার নোটিস টাঙিয়ে দেন। তাতে আগামী ১৩ মার্চ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মনোরঞ্জন মণ্ডলকে। জানা যাচ্ছে, এ নিয়ে মনোরঞ্জনকে তৃতীয়বার সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগের সমনগুলিতে তিনি হাড়িজে দেননি বলেই খবর। সূত্রের খবর, এদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তবে সেই সময় রাজ্যের পুলিশ আধিকারিক বাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবর : ভয়াবহ ঘটনা গঙ্গাসাগরে! ঘটনার তদন্তে পুলিশ

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেও মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে গিয়েছিল ইডি। সেই সময় তিনি বুদবুদ থানার ওসি পদে দায়িত্ব পান। যদিও কিছুদিনের মধ্যেই তাঁকে সেই পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচার চক্রে ‘প্রোটেকশন মানি’ (Protection Money) লেনদেনের সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের যোগ রয়েছে। অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাচারকারীদের সুবিধা করে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত মাসে দু’বার তলব করা হলেও তিনি হাজির হননি। ফলে এবারও হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখযোগ্য বিষয়, মনোরঞ্জন মণ্ডলকে নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৪ সালে তাঁকে সাসপেন্ড করা হয়। কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই কয়লা পাচার মামলায় ফের মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিল পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast