Saturday, May 30, 2026
HomeScrollদিলীপ ঘোষের মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস কুলিয়ানায়, সামনে এল ছোটবেলার সংগ্রামের গল্প
Dilip Ghosh

দিলীপ ঘোষের মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস কুলিয়ানায়, সামনে এল ছোটবেলার সংগ্রামের গল্প

দিলীপের রাজনৈতিক সাফল্যে আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম

ঝাড়গ্রাম: রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এমন খবর সামনে আসতেই খুশির আবহ তাঁর গ্রাম ঝাড়গ্রামের (Jhargram) কুলিয়ানায়। গ্রামের বাসিন্দাদের পাশাপাশি উচ্ছ্বসিত দিলীপ ঘোষের পরিবারের সদস্যেরাও। বহু বছর ধরে এলাকার মানুষের কাছে ‘ঘরের ছেলে’ হিসেবেই পরিচিত দিলীপের এই রাজনৈতিক সাফল্যে আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের ভাই তুলে ধরেন তাঁর ছোটবেলার নানা স্মৃতি ও সংগ্রামের কথা। তিনি জানান, ছোট থেকেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন দিলীপ। গ্রামের পরিবেশে বড় হয়ে ওঠা, সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা এবং কঠোর পরিশ্রমের মানসিকতাই তাঁকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন: ভাঙা পায়ে, লাঠি হাতে শুভেন্দুর শপথ দেখতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

পরিবারের সদস্যদের কথায়, রাজনৈতিক জীবনের শুরু থেকেই সংগঠনের কাজে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিলেন দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের সঙ্গে মাঠে-ময়দানে কাজ করা থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক লড়াই, সব ক্ষেত্রেই তিনি ছিলেন একনিষ্ঠ। তাঁর এই সাফল্য তাই শুধু ব্যক্তিগত নয়, গোটা এলাকার গর্ব বলেই মনে করছেন গ্রামের মানুষ।

কুলিয়ানা গ্রামের বাসিন্দাদের একাংশ বলেন, “দিলীপবাবু বড় নেতা হলেও গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ কখনও ছাড়েননি। সুযোগ পেলেই গ্রামের খোঁজখবর নিতেন।” অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পেলে তিনি ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন।

বাংলায় বিজেপির সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল। এবার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনায় তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মত পর্যবেক্ষকদের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO