Thursday, April 9, 2026
HomeBig newsআবহাওয়ার খেলা শুরু, কবে শুরু তাণ্ডব? ভাসবে কোন কোন জেলা? জানুন বিগ...
Rain Alert

আবহাওয়ার খেলা শুরু, কবে শুরু তাণ্ডব? ভাসবে কোন কোন জেলা? জানুন বিগ আপডেট

আগামীকাল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন

ওয়েবডেস্ক- শীতের দাপট অনেক দিনই বিদায় নিয়েছে। সকালের দিকে হালকা ঠান্ডার (Cold Feelings) আমেজ থাকলেও বাড়ছে তাপমাত্রা (Temperature Rise)। বেলার দিকে রোদের তেজ রয়েছে। আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather)  জেলায় জেলায় দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামীকাল থেকেই বৃষ্টির (Rain)  সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, নিম্নচাপ তৈরি হলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। তবে রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। পরোক্ষ পড়বে।

সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার দিকে। মঙ্গলবারও বৃষ্টি চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস সোম ও মঙ্গলবার।

আরও পড়ুন-  দিদির মঞ্চে অনন্ত, উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি?

আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহে আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার বৃষ্টি থামবে, আকাশ পরিষ্কার হতে পারে। উত্তরবঙ্গের দিলে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে।তবে অধিমাত্রায় কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার প্রভাব থাকবে। উত্তরের জেলাগুলিতে আগামী সাতদিন একই রকম আবহাওয়া থাকবে, বড়সড় কোনও হেরফের হবে না।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto