Wednesday, July 1, 2026
HomeScrollকত জন গ্রুপ-বি অফিসার দিতে পারবে? কমিশনকে জানাল নবান্ন
SIR

কত জন গ্রুপ-বি অফিসার দিতে পারবে? কমিশনকে জানাল নবান্ন

এ নিয়ে নাকি শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে নবান্ন!

ওয়েব ডেস্ক : বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজের জন্য ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার। পিটিআই সূত্রে খবর, এ নিয়ে নাকি শনিবার নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছে নবান্ন (Nabanna)। সোমবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) রয়েছে। সেখানে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সওয়াল করতে দেখা যেতে পারে। তবে এর আগেই কমিশনকে গ্রুপ-বি আধিকারিকদের দেওয়ার কথা জানাল রাজ্য সরকার।

গত বুধবার এসআইআর নিয়ে সওয়াল করেছিলেন মমতা (Mamata Banerjee) । সেই সময় কমিশনের আইজীবী জানিয়েছিলেন, এই প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারের তরফে গ্রুপ-বি অফিসার (Group B Officer) দেওয়া হয়নি। সেই কারণেই রাজ্যের বাইরে থেকেই আধিকারিকদের নিয়ে আসতে হয়েছে। এর পরেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার কত জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে, তা সোমবারের মধ্যে জানাতে হবে কমিশনকে। সেই মতোই নবান্ন জানিয়ে দিয়েছে বলেই খবর।

আরও খবর : মাধ্যমিকে টুকলির নতুন ট্রেন্ড! ধরা পড়ল ১২ পরীক্ষার্থী

এর আগে গত ৪ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসআইআর শুনানিতে (SIR Hearing) বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সামান্য বানান ভুল কিংবা পদবি পরিবর্তনের জন্য সাধারণ মানুষকে ডাকা হচ্ছে এসআইআর শুনানিতে। হেনস্থা করা হচ্ছে তাঁদেরকে। এই ছোটখাটের ভুলের জন্য যাতে মানুষের নাম ভোটার তালিকা থেক বাদ না যায়, তা কমিশনকে নিশ্চিত করতে বলেছিল আদালত। সঙ্গে বাংলা ভাষা বোঝে এমন গ্রুপ বি আধিকারিকদের তালিকা দিতে বলা হয়েছিল। সেই মতো তালিকা দিল নবান্ন।

অন্যদিকে এসআইআর মামলায় কমিশনকে নোটিস জারি করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবারের মধ্যে কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উত্তর দিতে বলা হয়েছিল। এসআইআর শুনানি নিয়ে সংবেদনশীল হতেও বলা হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যে সোমবার শুনানিতে কী হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে সকলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO