Tuesday, July 21, 2026
HomeScroll'রাজনীতিতে থাকুন, আমাকে শেয়ারিংয়ে নিন,' মমতাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বড় মন্তব্য হুমায়ুনের
Humayun Kabir

‘রাজনীতিতে থাকুন, আমাকে শেয়ারিংয়ে নিন,’ মমতাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বড় মন্তব্য হুমায়ুনের

আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকুন: হুমায়ুন কবীর

[h_news]

ওয়েব ডেস্ক: রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের (TMC) সংগঠন ও নেতৃত্ব নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, সেই সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir) ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকার বার্তা দিলেন। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের একাংশের বিধায়ক ও সাংসদদের দলছাড়া হওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, একসময় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের অনেকেই এখন দূরে সরে গিয়েছেন। এর ফলে দলের সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন হুমায়ুন কবীর বলেন, “ওনার দলের বিধায়করা হাত ছেড়ে আলাদা হয়ে গিয়েছেন। সাংসদরাও অন্য পথে হাঁটছেন। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকুন। আমাকে শেয়ারিংয়ে নিন। এতে কোনও সমস্যা নেই। আমি চাই উনি আবার নির্বাচনে লড়ুন।”

আরও পড়ুন: শমীককে রাজ্য সভাপতি থেকে সরানোর দাবি! মেয়াদের আগে সিদ্ধান্ত নিতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের রাজনৈতিক দল গঠন করেছিলেন হুমায়ুন কবীর। সেই সময় তিনি তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছিলেন এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ডাকও দিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেলেও তাঁর দল উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারেনি।

তবে সাম্প্রতিক সময়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিতে দেখা গিয়েছে তাঁকে। এর আগেও তিনি জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে তাঁকে বিধানসভায় ফেরার পথ করে দিতে তিনি প্রস্তুত। সেই প্রসঙ্গে হুমায়ুন বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম থেকে লড়েন, জেতা কঠিন হতে পারে। কিন্তু তিনি চাইলে আমি তাঁকে বিধানসভায় পাঠাতে পারি। প্রয়োজনে আমি রেজিনগর আসন ছেড়ে দেব।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot