Wednesday, July 8, 2026
HomeScrollবেআইনি টোটো-রিকশার দৌরাত্ম্যে মায়াপুরে ভোগান্তি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
Mayapur

বেআইনি টোটো-রিকশার দৌরাত্ম্যে মায়াপুরে ভোগান্তি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই

ওয়েব ডেস্ক : মায়াপুরে (Mayapur) বেয়াইনি টোটো, রিক্সার দৌরাত্ম। সাধারণ মানুষের পাশাপাশি ভ্রমনার্থীদের চরম ভোগান্তি। এসব অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তা নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল আদালত। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই।

আবেদনকারীর দাবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীর্থস্থান শ্রীধাম মায়াপুরে (Mayapur) প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক আসেন। কিন্তু এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বেআইনি টোটো ও রিকশা চলাচলের কারণে প্রবল যানজট তৈরি হচ্ছে। অভিযোগ, কোনও বৈধ নথি বা রেজিস্ট্রেশন ছাড়াই বহু টোটো ও রিকশা চলাচল করছে। যা দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ বা বিমা সংক্রান্ত জটিলতাও তৈরি করতে পারে।

আরও খবর : শুরু অ্যাকশন, ৪৮ ঘন্টায় ‘খরচ’ প্রভাস

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, বেআইনি যানবাহনের কারণে অ্যাম্বুল্যান্স, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে। আবেদনকারীর দাবি, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পরিবহণ দফতর, পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

শুনানিতে আদালত জানায়, এই বিষয়ে আগে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় দেওয়া নির্দেশ অনুযায়ী রাজ্য কী পদক্ষেপ করেছে, তাও হলফনামায় জানাতে হবে। রাজ্যের আবেদনের ভিত্তিতে রিপোর্ট জমা দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে আদালত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto