Wednesday, July 8, 2026
HomeScrollনাগরিকত্ব মিললেও নথি পেতে বাধা, কেন্দ্রের জবাব তলব হাইকোর্টের
Calcutta High Court

নাগরিকত্ব মিললেও নথি পেতে বাধা, কেন্দ্রের জবাব তলব হাইকোর্টের

৩১ জুলাই পরবর্তী শুনানি

ওয়েব ডেস্ক : ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরও ভোটার কার্ড, আধার ও পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বিদেশ থেকে আসা বহু শরণার্থী। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মামলার প্রাথমিক শুনানির পর কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে তাদের অবস্থান জানতে চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আবেদনকারীর আইনজীবীর দাবি, নাগরিকত্ব আইনের অধীনে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরও বিভিন্ন সরকারি নথির জন্য আবেদন করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন অনেকেই। অভিযোগ, অনলাইন আবেদনপত্রে জন্মস্থানের ঘরে শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্যের নাম থাকায়, বিদেশে জন্মগ্রহণকারী নতুন নাগরিকরা সঠিক তথ্য দিতে পারছেন না। ফলে তাঁদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করাই সম্ভব হচ্ছে না।

আরও খবর : কলকাতা পুর এলাকায় ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব, রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

শুনানির সময় আদালত জানতে চায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অফলাইনে এই সমস্যার কথা জানানো হয়েছিল কি না। আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনও স্পষ্ট নির্দেশিকা না থাকায় সমস্যার সমাধান হয়নি। এরপর কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী আদালতের কাছে জবাব দেওয়ার জন্য সময় চান।

সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ আবেদনকারীকে পরবর্তী শুনানিতে সমস্যার প্রমাণ-সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩১ জুলাই।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto