HomeScrollকলকাতা পুর এলাকায় ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব, রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট
West Bengal

কলকাতা পুর এলাকায় ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব, রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ, ছয় সপ্তাহ পরে পরবর্তী শুনানি

ওয়েব ডেস্ক : কলকাতা পুর এলাকায় ইস্কনকে মিড-ডে মিলের (Mid day meal) দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ওঠা অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা (Public Interest Litigation)। এ নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট (calcutta High Court)। বুধবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে ছয় সপ্তাহ পরে।

শুনানিতে আবেদনকারী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, কলকাতা ও শহরতলির প্রায় ১,৮০০ স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব ইস্কনকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, এতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা রান্নার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। বিপুল সংখ্যক মহিলার কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

আরও খবর : বারুইপুর কাণ্ডে শুভেন্দুর পদক্ষেপের প্রশংসা অরূপের, বললেন ‘মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন’

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, এখনও এই বিষয়ে সরকারের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। তাঁর দাবি, আবেদনটি সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে দায়ের করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় রান্নাঘর ও পিপিপি মডেল নিয়ে আলোচনা হলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে এই পর্যায়ে মামলাটি গ্রহণযোগ্য নয় বলেও আদালতে জানান তিনি। এরপরেই আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে দাবি করেন রাজ্যের পক্ষ থেকে হলফনামা দিতে বলা হোক জে মুখ্যমন্ত্রী বিধানসভায় এই মন্তব্য করেনি।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে হলফনামা দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয়। রাজ্যের হলফনামা জমা পড়ার পর আবেদনকারীরাও জবাবি হলফনামা দাখিল করবেন। এরপর ছয় সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News