Tuesday, March 10, 2026
HomeScrollচাকরির নামে প্রতারণা! জেলা পুলিশের অভিযানে প্রতারকের পর্দাফাঁস
North 24 Parganas

চাকরির নামে প্রতারণা! জেলা পুলিশের অভিযানে প্রতারকের পর্দাফাঁস

ধৃতের থেকে উদ্ধার ভুয়ো ইউনিফর্ম সহ ২৫ রকমের জাল নথি

উত্তর ২৪ পরগনা: চাকরি দেওয়ার নাম করে প্রতারণা (Job Fraud)। আড়াই লক্ষ টাকা নিয়ে হুমকি আবেদনকারীকে। শেষমেশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে ধরল জেলা পুলিশ। ধৃতর কাছে উদ্ধার হয়েছে থ্রি-স্টার পুলিশের ড্রেস, একাধিক চেকবুক, ভুয়ো আইকার্ড, প্রেস কার্ড-সহ মোট ২৫ ধরনের জাল নথি (Fake Documents)। ঘটনা বাগদা থানা এলাকার।

রবিবার বনগাঁ জেলা পুলিশ (Bongaon Police District) সুপার দীনেশ কুমার এক সাংবাদিক সম্মেলনে জানান, গত ৮ সেপ্টেম্বর সৌমেন কুমার গাইন নামে এক ব্যক্তি বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বনগাঁ থানার এরোপোতা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরীকে ‘অ্যান্টি করাপশন ফাউন্ডেশন’-এ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আড়াই লক্ষ টাকা নেন। পরে টাকা ফেরত চাইতে গেলে প্রসেনজিৎ নানাভাবে তাঁকে হুমকি দেন।

আরও পড়ুন: বর্ডারে চোরাচালান! BSF-এর গুলিতে নিকেশ বাংলাদেশি পাচারকারী

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাগদা থানার পুলিশ। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার এলাকায় অভিযান চালিয়ে প্রসেনজিৎ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তাঁর কাছে উদ্ধার হয় – থ্রি স্টার পুলিশের ইউনিফর্ম, একাধিক চেকবুক, প্রেসের বুম, প্রেস কার্ড সহ  আরও ২৫ ধরনের জাল নথি। পুলিশের অনুমান, ভুয়ো পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরেই তিনি প্রতারণার জাল বিস্তার করেছিলেন।

রবিবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় বাগদা থানার পুলিশ। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এই সফল অভিযানে যুক্ত বাগদা থানার আধিকারিকদের শিগগিরই জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত করা হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast