Wednesday, April 22, 2026
HomeScroll“উনি কি কমিশনের এজেন্ট?” SIR ইস্যুতে শুভেন্দুকে কটাক্ষ ঋতব্রতর
Ritabrata Banerjee

“উনি কি কমিশনের এজেন্ট?” SIR ইস্যুতে শুভেন্দুকে কটাক্ষ ঋতব্রতর

বিজেপির তালিকা মেনে ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন, দাবি তৃণমূল নেতার

মুর্শিদাবাদ: ভোটার তালিকা সংশোধন (SIR) ও বাদ পড়া নামের সংখ্যা নিয়ে চরমে রাজনৈতিক তরজা। রবিবার নওদা ব্লকে তৃণমূলের (TMC) ভোটার সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

তৃণমূল নেতার অভিযোগ, বিজেপির তালিকা মেনে ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন— এবং এই প্রক্রিয়া নিয়ে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে আক্রমণ করে ঋতব্রত বলেন, “শুভেন্দু অধিকারী কি জ্যোতিষী? রাজ্যে ২৭–২৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাহলে তিনি কেন ‘এক কোটি’ বলছেন? তিনি কি নির্বাচন কমিশনের এজেন্ট?”

আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ না বলায় বাঙালি হকারকে হেনস্থা! কড়া নিন্দা তৃণমূলের

এদিন নওদার বিডিও অফিস সংলগ্ন এলাকায় তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের কাজ পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নওদার বিএলএদের কাজকর্মে তিনি সন্তুষ্ট। দলের পক্ষ থেকে ভোটারদের নাম যাচাই এবং সংশোধনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সামনে তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন এবং তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন সম্পর্কিত তথ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগ তোলেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker