Saturday, July 25, 2026
HomeScrollবর্ডারে চোরাচালান! BSF-এর গুলিতে নিকেশ বাংলাদেশি পাচারকারী
India-Bangladesh Border

বর্ডারে চোরাচালান! BSF-এর গুলিতে নিকেশ বাংলাদেশি পাচারকারী

একজন ধরাশায়ী হলেও বাকিরা অন্ধকারে গা ঢাকা দেয় বলে দাবি সীমারক্ষী বাহিনীর

নদিয়া: ভারত–বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) দিয়ে ফের চোরাচালানের (Smuggling) চেষ্টা। রাতের অন্ধকারে চলল গুলি। নদিয়ার (Nadia) দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়নের অন্তর্গত মাটিয়ারি বিওপি এলাকার ঘটনা। ভোররাতে চোরাকারবারিদের হামলার মুখে পড়ে পাল্টা গুলি চালায় বিএসএফ (BSF)। ঘটনায় একজন বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi Smuggler) মৃত্যু হলেও অন্ধকারে গা ঢাকা দিয়ে বাকিরা বাংলাদেশে পালাতে সক্ষম হয় বলে জানিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার ভোররাত নাগাদ টহলদারি চলাকালীন বিএসএফ জওয়ানরা ছয় থেকে সাত জন ভারতীয় চোরাকারবারিকে প্লাস্টিকের মোড়কে মোড়া কয়েকটি বান্ডিল কাঁটাতারের ওপারে ছুঁড়ে দিতে দেখতে পান। ওপার থেকে অপেক্ষায় থাকা বাংলাদেশি পাচারকারীরা সেই বান্ডিল সংগ্রহ করছিল। জওয়ানরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করে কাজ না হলে বিএসএফ-এর তরফে একটি ফাঁকা গুলি ছোড়া হয়। তবুও পাচারকারীরা থামেনি বলে অভিযোগ।

আরও পড়ুন: শীত পড়তেই পাহাড়-সুন্দরবন-দ্বীপে বুকিংয়ের হুড়োহুড়ি! কেন জানেন?

এরপর জওয়ানরা এগিয়ে গেলে বাংলাদেশি পাচারকারীরা দা–সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ধাওয়া করতে শুরু করে। বিএসএফের দাবি, ধস্তাধস্তির মাঝেই এক পাচারকারী দা দিয়ে এক জওয়ানকে আঘাত করে। সেই সময় আত্মরক্ষার চেষ্টায় ওই জওয়ান গুলি চালায়। সেই গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এক বাংলাদেশি পাচারকারী। বাকিরা পাচারর সামগ্রী ফেলে অন্ধকারে গা ঢাকা দেয়।

আহত অবস্থায় পাচারকারীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ও উদ্ধারকৃত সামগ্রী কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বিএসএফ একটি কাটার, চারটি ধারালো অস্ত্র, ৯৬ বোতল ফেনসিডিল, দু’বোতল বিদেশি মদ উদ্ধার করে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99