Sunday, May 10, 2026
HomeBig news‘বাংলায় পদ্মফুল ফুটল, ছাব্বিশের নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে’ উচ্ছ্বসিত মোদি
Narendra Modi

‘বাংলায় পদ্মফুল ফুটল, ছাব্বিশের নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে’ উচ্ছ্বসিত মোদি

আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই

ওয়েবডেস্ক-  ভোটে (2026 Assembly Election)  আগে বাংলায় একাধিকবার রাজনৈতিক সফরে এসে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ –এর কথা বলেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) । আজ সেই স্বপ্ন জয়ের দোরগোড়ায় বিজেপি (Bjp) । উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি (Narendra Modi) । ট্যুইট করে তিনি লিখলেন, ‘বাংলায় পদ্মফুল ফুটল। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।‘

আরও পড়ুন- ‘ধৈর্য্য ধরুন, আমরা এখনও আশাবাদী: অভিষেক

উল্লেখ্য, আজ ৪ মে ভোটগণনা ছিল। ২৯৩টি কেন্দ্রের গণনা হয়। ফলতা ২১ মে ভোট পুনর্নির্বাচন আর ২৪ মে রেজাল্ট। বাংলায় এবার ‘পরিবর্তন না প্রত্যাবর্তন’ এই স্লোগান ছিল। সেখানে পরিবর্তনের জয় হল। বাংলায় গেরুয়া ঝড়ে তৃণমূল প্রায় নিশ্চিহ্ন। তবে এখনও একাধিক জায়গায় কাউন্টিং বাকি। এই ডামোডোল পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিরাশ না হয়ে ধৈর্য্য ধরে রাখার বার্তা দেন।

অপরদিকে রাজ্যের একাধিক জায়গা থেকে তৃণমূলের উপর হামলার খবর আসছে। কোথাও পার্টি অফিস ভাঙচুর আবার কোথাও দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার খবর আছে। এই খবর পেয়ে  হেস্টিংসের গণনা কেন্দ্রের গিয়েছিলেন অভিষেক। কিন্তু প্রার্থী না হওয়ার জন্য তাকে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। স্লো-ভোটিংয়ের খবর পেয়ে ওই কেন্দ্রে গিয়েছিলেন তিনি। যেহেতু তিনি প্রার্থী নন তাই তাঁকে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলা হয়।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188