HomeScrollজমি সংক্রান্ত অভিযোগ জানাতে নতুন হেল্পলাইন চালু মালদায়
Malda

জমি সংক্রান্ত অভিযোগ জানাতে নতুন হেল্পলাইন চালু মালদায়

মিউটেশন, জমির রেকর্ড ও ভূমি পরিষেবার সমস্যায় এবার ফোনেই জানানো যাবে অভিযোগ

ওয়েব ডেস্ক : জমি (Land) সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ কন্ট্রোল রুম চালু করল মালদা (Malda) জেলা প্রশাসন। ভূমি সংক্রান্ত দুর্নীতি, বেআইনি দাবি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

মিউটেশন, কনভার্সন, জমির রেকর্ড বা অন্যান্য ভূমি পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য কর্মদিবসে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৩৫১২-২২০২০৭ এবং ৭৭১৯৩ ৬০২০১ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও খবর : পুরভোটের আগে বড় সিদ্ধান্ত, কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা?

ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি জানান, এই উদ্যোগের ফলে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বাড়বে এবং স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। মালদার (Malda) বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও মানিকচকের বিধায়ক গৌর চন্দ্র মণ্ডলও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আপনার সরকার, আপনার পাশে”-র ভাবনাকে সামনে রেখে দ্রুত, স্বচ্ছ ও নাগরিক-কেন্দ্রিক পরিষেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News