HomeScrollআপনা থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের গ্রামে রহস্য ঘিরে চাঞ্চল্য
Gujarat

আপনা থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের গ্রামে রহস্য ঘিরে চাঞ্চল্য

ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন বহু কৌতূহলী মানুষ

ওয়েব ডেস্ক: গুজরাটের (Gujrat) মোরবি জেলার বিরপারদা গ্রামে একটি কুয়োকে ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। স্থানীয়দের দাবি, কোনও দৃশ্যমান বাহ্যিক কারণ ছাড়াই কুয়োর জল আপনা থেকেই প্রবলভাবে দুলছে। সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন বহু কৌতূহলী মানুষ।

গ্রামবাসীদের দাবি, দু’দিন আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। কিছু সময়ের জন্য জলের দুলুনি থেমে গেলেও বৃহস্পতিবার দুপুর নাগাদ ফের কুয়োর জলে অস্বাভাবিক নড়াচড়া শুরু হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় জল্পনা বাড়তে থাকে।

আরও খবর : ১৫ আগস্টের মধ্যে LPG e-KYC না করলে মিলবে না ভর্তুকি! গ্যাস কিনতে হতে পারে অনেক বেশি দামে

প্রাথমিকভাবে অনেকেই এই ঘটনার সঙ্গে ভূমিকম্প বা ভূগর্ভস্থ কোনও পরিবর্তনের যোগ থাকতে পারে বলে অনুমান করছেন। কারণ, মোরবি এলাকা ভূমিকম্প-প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে এখনও পর্যন্ত এই দাবি সমর্থন করার মতো কোনও সরকারি তথ্য সামনে আসেনি।

জেলা প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, ওই এলাকায় বর্তমানে কোনও সক্রিয় ফল্ট লাইন বা উল্লেখযোগ্য ভূকম্পনজনিত কার্যকলাপের প্রমাণ মেলেনি। ফলে কুয়োর জল কেন এমনভাবে দুলছে, তার সুনির্দিষ্ট কারণ এখনও অজানা।

ভূতত্ত্ববিদদের একাংশের মতে, ভূগর্ভস্থ জলের চাপের পরিবর্তন, ক্ষুদ্র কম্পন বা কুয়োর গঠনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

রহস্যময় এই কুয়োর প্রকৃত কারণ জানতে এখন বিশেষজ্ঞদের রিপোর্টের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। ততদিন পর্যন্ত ‘আপনা থেকেই দুলতে থাকা কুয়োর জল’ ঘিরে কৌতূহল এবং জল্পনা যে আরও বাড়বে, তা বলাই যায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News