Friday, August 14, 2026
HomeScroll১৯১তম শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি ও মমতার
191st Birth Anniversary OF Sri Ramakrishna

১৯১তম শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি ও মমতার

‘রামকৃষ্ণদেবের জীবন সকলের অনুপ্রেরণা’, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাঞ্জলী প্রধানমন্ত্রীর

ওয়েবডেস্ক- ১৯১ তম শ্রীরামকৃষ্ণের জন্মতিথি (191st Birth Anniversary OF Sri Ramakrishna) উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম কামারপুকুরে (Kamarpukur) । ভোর চারটে তিরিশ মিনিটে শ্রীরামকৃষ্ণের মঙ্গলআরতির মাধ্যমে উৎসবের সূচনা। পূণ্যভূমি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের মাটির বসতবাটিতে ও চলছে পুজোর্চ্চনা। সকাল থেকেই দেশ-বিদেশের ভক্তরা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও শোভাযাত্রায় সামিল হয়। মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়।

এরপর দিনভর চলে নানা অনুষ্ঠান। ঊষাকীর্তন,  বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল বাদ্য, যন্ত্র সঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শোভাযাত্রা বেরিয়েছে। গোটা কামারপুকুর প্রদক্ষিণ করবে এই সুসজ্জিত শোভাযাত্রা। শোভাযাত্রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরাও পা মিলিয়েছেন। আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক সহ দেশ-বিদেশের ভক্তরাও শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

এদিনে হোমের পর গীতি আলেখ্য পাঠ করেছেন মঠের সন্ন্যাসীরা। এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শ্রীরামকৃষ্ণ বন্দনার আয়োজন করা হয়েছে নাট মন্দিরে।

আরও পড়ুন-  ইসকনে শাহের মুখে ‘হরে কৃষ্ণ’

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে তাঁকে সশস্ত্র প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এক্স বার্তা মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার ভূমি ধন্য, তাঁর আবির্ভাবে। তার অমৃতবাণী ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ আমাদের আলোকবর্তিকা। পাশাপাশি স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবকে জন্ম-জয়ন্তীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, রামকৃষ্ণদেবের জীবন সকলের অনুপ্রেরণা’।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k