HomeScroll'পুলিশকে কুরুচিকর মন্তব্য করলে রেয়াত নয়', দলীয় কর্মীদেরই কড়া বার্তা বিজেপির কৃষ্ণ...
Katwa

‘পুলিশকে কুরুচিকর মন্তব্য করলে রেয়াত নয়’, দলীয় কর্মীদেরই কড়া বার্তা বিজেপির কৃষ্ণ ঘোষের

কর্মী-সমর্থকদেরও এ দিন কার্যত কড়া বার্তা দেন তিনি

কাটোয়া: রাজনৈতিক পালাবদলের পর সমাজমাধ্যমে পুলিশ প্রশাসনকে নিশানা করে একের পর এক পোস্ট ও মন্তব্য ঘিরে এবার প্রকাশ্যে সতর্কবার্তা দিলেন কাটোয়া (Katwa) বিধানসভার বিজেপির (BJP) জয়ী প্রার্থী কৃষ্ণ ঘোষ। শুধু বিরোধীদের নয়, নিজের দলের কর্মী-সমর্থকদেরও এ দিন কার্যত কড়া বার্তা দেন তিনি।

কৃষ্ণ ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “পুলিশকে আক্রমণ করে বা প্রভাব খাটিয়ে কাজ করানোর দিন শেষ। পুলিশ এখন স্বাধীনভাবে কাজ করবে।”

আরও পড়ুন: নৈহাটিতে বিজেপি কর্মীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ

তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে পুলিশ “দলদাসে” পরিণত হয়েছিল। তবে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুলিশকে “ফ্রি হ্যান্ড” দেওয়া হয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতা। তাঁর কথায়, কাটোয়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুলিশের সক্রিয়তা চোখে পড়ছে।

সমাজমাধ্যমে লাগামছাড়া মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কৃষ্ণ ঘোষ। তিনি জানান, কে কী পোস্ট করছেন, কী শেয়ার করছেন বা কী মন্তব্য করছেন, সবই নজরে রাখা হচ্ছে। কুরুচিকর ভাষা বা উসকানিমূলক পোস্ট বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, পালাবদলের পর প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে যখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেই আবহেই নিজের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বিজেপি নেতৃত্বের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

[youtube-feed feed=1]
Read More

Latest News