HomeBig news২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে বোলিং ভারতের
India vs West Indies

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে বোলিং ভারতের

তিরুবনন্তপুরমে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ভারতের অধিনায়ক শুভমন গিলের। প্রথম ওয়ানডেতেই অভিষেক হল নামান ধীরের।

ওয়েব ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির পথে প্রথম ধাপ শুরু হয়ে গেল রবিবার। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ অলরাউন্ডার নমন ধীর (Naman Dhir)। এই ম্যাচেই তাঁর আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হল। অন্যদিকে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে এসেছেন অভিজ্ঞ বিরাট কোহলি (Vorat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ভারত।

আরও খবর :  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই বিরাটের সামনে একাধিক রেকর্ড

এই ম্যাচে বিরাট কোহলির (Vorat Kohli) দিকেও বিশেষ নজর রয়েছে। ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৫৯ রান। এই মাইলফলক ছুঁতে পারলে শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫ হাজার ওয়ানডে রানের নজির গড়বেন বিরাট।

তবে এই সিরিজে ভারতকে খেলতে হচ্ছে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই। ফলে তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির উপর বাড়তি দায়িত্ব রয়েছে। অন্যদিকে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের দীর্ঘ খরা কাটাতে চাইছে। শেষ বার ২০০২ সালে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ক্যারিবিয়ান দল।

ভারতের প্লেয়িং ইলেভেন

শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, নমন ধীর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

[youtube-feed feed=1]
Read More

Latest News