Monday, June 8, 2026
HomeScrollআইপিএলে নয়া রেকর্ড রাহুলের
KL Rahul

আইপিএলে নয়া রেকর্ড রাহুলের

তিনটি আলাদা দলের হয়ে রেকর্ড গড়েছেন তিনি

ওয়েব ডেস্ক : রবিবার চলতি আইপিএল (IPL) মরশুমের শেষ ম্যাচ খেলেছেন কেএল রাহুল (KL Rahul)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩০ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৫টি চার ও ৪টি ছয়। এই ৪টি ছয় মারার ফলে চলতি মরশুমে তারকা ক্রিকেটারের ছয়ের সংখ্যা হয়েছে ৩১। আর এত ছয় মারার পর নতুন রেকর্ড গড়লেন রাহুল। তিনটি আলাদা দলের হয়ে আইপিএলের এক মরশুমে ৩০-এর বেশি ছয় মারার রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের হয়েও আইপিএল খেলেছেন রাহুল (KL Rahul)। ২০১৮ সালে পাঞ্জাবের (Punjab) হয়ে মেরেছিলেন ৩২টি ছয়। পাঞ্জাবের হয়ে ২০২১ সালেও ৩০টি ছয় মেরেছিলেন তিনি। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে মেরেছিলেন ৩০টি ছয়। এর পর এবার দিল্লির হয়েও এবার ৩১টি ছয় মেরেছেন তিনি।

আরও খবর : KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

বলে রাখা দরকার, দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে এক আইপিএল সিজনে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩০টির বেশি ছয় (Six) মারার রেকর্ড তৈরি করেছেন তিনি। প্রথমে রয়েছেন প্রাক্তন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। তিনি দিল্লির হয়ে ২০১৮ সালে ১৪টি ম্যাচ খেলেছিলেন এবং ৩৭টি ছক্কা মেরেছিলেন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এক মরশুমে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় পন্থ এবং রাহুলের পরে রয়েছেন জেক ফ্রেজার-ম্যাকগুর্ক। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ২০২৪-এ দিল্লির হয়ে ৯টি ম্যাচে ২৮টা ছক্কা মেরেছিলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188