Monday, March 23, 2026
HomeScrollভোটের আগে সীমান্তে কড়া নজরদারি পুলিশের, চলছে নাকা চেকিং
Kharagpur

ভোটের আগে সীমান্তে কড়া নজরদারি পুলিশের, চলছে নাকা চেকিং

খড়্গপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ প্রশাসন। রবিবার ওড়িশা (Odisha) সীমান্ত সংলগ্ন দাঁতন থানার সোনাকোনিয়া ও মাটিবিরুয়া নাকা পয়েন্টে সরেজমিনে পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ এই চেকপোস্টে নিজেই বেশ কয়েকটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালান পুলিশ সুপার। পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেন।

আরও পড়ুন: গাইঘাটায় প্রচারে বিক্ষোভ! ‘গো ব্যাক’ স্লোগানে ঘেরাও সুব্রত ঠাকুর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলায় মোট ৪৪টি নাকা পয়েন্টে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে অবৈধ সামগ্রী বা বহিরাগতদের প্রবেশ রুখতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

নাকা পয়েন্ট পরিদর্শনের পাশাপাশি এদিন বেলদা বাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন পুলিশ সুপার। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তিনি। এলাকার নিরাপত্তা খতিয়ে দেখে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দেন জেলা পুলিশ সুপার।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99