HomeScrollবসন্তে শীতের আমেজ! বৃষ্টিভেজা কলকাতার তাপমাত্রা নামল ২০-র নীচে
Weather Update

বসন্তে শীতের আমেজ! বৃষ্টিভেজা কলকাতার তাপমাত্রা নামল ২০-র নীচে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: খাতায়-কলমে বসন্ত (Spring) এলেও আবহাওয়ার চরিত্র বলছে অন্য কথা। ঝড়বৃষ্টির দাপটে তাপমাত্রা কমে গিয়ে কলকাতায় (Kolkata Weather)। পারদ নেমে গিয়েছে ২০ ডিগ্রির নীচে। আর চলতি সপ্তাহেও এই ভেজা-ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Forecast)।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার জেরেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: বঙ্গ সফরে বিজেপির নিতিন নবীন, আসবেন মোদিও! জানুন বিস্তারিত

সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বুধবারের পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হলেও সপ্তাহের শেষে ফের ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে।

উত্তরবঙ্গেও একই ছবি। বুধবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।সব মিলিয়ে, বসন্তের মাঝেই আপাতত ভিজে-ঠান্ডা আবহাওয়াতেই কাটবে এই সপ্তাহ।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News