Sunday, March 15, 2026
HomeScrollঝড়বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে, রবিবার থেকে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গ
Rain Forecast

ঝড়বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে, রবিবার থেকে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গ

রাজ্যে কালবৈশাখীর দাপটের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার থেকে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গ।শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কিন্তু রবিবার থেকে আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে দক্ষিণেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে আচমকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-লাগোয়া একাধিক এলাকা (Kolkata Weather Update)। শহর-সহ দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে আবারও এক দফা বৃষ্টির (Bengal Rain Forecast) সম্ভাবনা তৈরি হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বাতাসে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।আগামী ৪৮ ঘণ্টায় বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া। আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই দক্ষিণবঙ্গে। আগামিকাল, শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।রবিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টির স্পেল। রবিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শনিবার রাতের পর থেকে বাতাসে নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। তার জেরেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শহরে।

আরও পড়ুন: শনিবার ব্রিগেডে মোদি, থমকে যেতে পারে কলকাতা, শহরে যান নিয়ন্ত্রণ

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হবে উপরের দিকের জেলাগুলিতে। আজ, শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টি চলবে।

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked