HomeBig newsবসন্তের শেষে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সতর্কতা!
Weather Update

বসন্তের শেষে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সতর্কতা!

উত্তরবঙ্গে এই বৃষ্টি গোটা সপ্তাহ জুড়েই চলতে পারে!

ওয়েব ডেস্ক : বসন্তের শেষ লগ্নে রাজ্যজুড়ে বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office)। বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal) এই বৃষ্টি গোটা সপ্তাহ জুড়েই চলতে পারে বলে জানানো হয়েছে।

আজ এবং আগামীকাল কলকাতাসহ (Kolkata) উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যার ফলে বৃষ্টি (Rain) ও ঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে তাপমাত্রার ওঠানামার কারণে সকালের দিকে জলীয় বাষ্পের প্রভাবে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দিনের শুরুতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ বাড়তে পারে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও খবর : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১০ জেলায় জারি সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কিছু জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। যদিও উষ্ণতা থাকলেও তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।

এদিকে কলকাতাতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আরও মেঘলা হতে পারে। সোমবার ও মঙ্গলবারও হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছিকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News