Saturday, August 8, 2026
HomeScrollস্কুলেই এইচপিভি টিকাকরণ শিবির, ৫০ অভিভাবকের সম্মতি মিললেই উদ্যোগ নেবে স্বাস্থ্য দফতর
HPV Vaccine

স্কুলেই এইচপিভি টিকাকরণ শিবির, ৫০ অভিভাবকের সম্মতি মিললেই উদ্যোগ নেবে স্বাস্থ্য দফতর

স্কুলেই এবার HPV টিকাকরণ শিবির

কলকাতা: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে আরও বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে নির্দিষ্ট শর্ত পূরণ হলেই স্কুলের মধ্যেই বসবে এইচপিভি (HPV) টিকাকরণ শিবির। কোনও স্কুলে অন্তত ৫০ জন ছাত্রীর অভিভাবক লিখিত সম্মতি দিলেই সেখানে সরাসরি টিকাদানের ব্যবস্থা করবে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, টিকাকরণের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মে মাসের শেষে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু হয়। ১০ জুলাই পর্যন্ত মোট ১ লক্ষ ৯২ হাজার ৯৪০ জন কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। তবে গত কয়েক সপ্তাহে টিকাকরণের হার কিছুটা কমে যাওয়ায় নতুন কৌশল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: দুই বঙ্গে বৃষ্টির দাপট, কলকাতায় দিনভর মেঘলা আকাশ, ৩ জেলায় ভারী বর্ষণের সতর্কতা!

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি স্কুলকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা আর্বান প্রাইমারি হেলথ ক্লিনিকের সঙ্গে সমন্বয় করে তালিকা প্রস্তুত করতে হবে। শিবির আয়োজনের আগে অভিভাবক-শিক্ষক বৈঠকের মাধ্যমে টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। অভিভাবকদের লিখিত সম্মতি পাওয়ার পরই নির্ধারিত দিনে স্কুলে টিকাদান শিবির অনুষ্ঠিত হবে।

প্রতিটি শিবিরে একজন মেডিক্যাল অফিসার, একজন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী এবং একজন ডেটা ম্যানেজার উপস্থিত থাকবেন। পাশাপাশি স্কুলের একজন শিক্ষককে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হবে। শিবিরের জন্য অপেক্ষাকক্ষ, টিকাদান কক্ষ এবং টিকা নেওয়ার পর পর্যবেক্ষণ কক্ষ- এই তিনটি আলাদা ঘরের ব্যবস্থাও রাখতে হবে।

চিকিৎসকদের মতে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণই জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। নির্ধারিত বয়সে এই টিকা নেওয়া হলে ভবিষ্যতে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই স্কুলভিত্তিক এই উদ্যোগ রাজ্যে টিকাকরণের পরিধি আরও বাড়াবে বলেই আশাবাদী জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor