Wednesday, March 11, 2026
HomeScrollSIR হয়রানি! ভাংচুর BDO অফিসে, সন্দেশখালিতে তুলকালাম কাণ্ড
Sandeshkhali

SIR হয়রানি! ভাংচুর BDO অফিসে, সন্দেশখালিতে তুলকালাম কাণ্ড

সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও মাধ্যমিকের অ্যাডমিট ‘নোট একসেপ্টেড’, সেখান থেকেই শুরু হয় বিতর্ক

উত্তর ২৪ পরগনা: এসআইআর-এর (SIR) শুনানিতে ডেকে হয়রানির অভিযোগে উত্তাল হওয়ার ছবি ধরা পড়েছে জেলায় জেলায়। এবার এই ঘটনা ঘটল সন্দেশখালিতে (Sandeshkhali)। প্রশাসনিক হয়রানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও অফিসে (BDO Office) ভাঙচুর চালাল ক্ষিপ্ত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে ন্যাজাট থানার অন্তর্গত এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে নোটিস পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এলাকায় দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। তারই জেরে বুধবার সকালে সন্দেশখালি ১ নম্বর বিডিও অফিসে চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ভোটার হয়রানির অভিযোগ! ডোমকলে বিডিও অফিস ঘেরাও

জানা গিয়েছে, গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, শুনানির ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card) গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। সেই নির্দেশ অনুযায়ী আজ সকালে একাধিক সাধারণ নাগরিক বিডিও অফিসে এসে শুনানির জন্য মাধ্যমিকের এডমিট কার্ড জমা দিতে যান। কিন্তু অভিযোগ, অফিসের পক্ষ থেকে তাঁদের নথি ‘নট অ্যাকসেপ্ট’ বলে ফিরিয়ে দেওয়া হয়।

এর পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। উত্তেজিত জনতা বিডিও অফিসের ভিতরে ঢুকে কম্পিউটার, ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকা এখনও থমথমে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast