Friday, June 12, 2026
HomeScrollSIR, বসিরহাট বিডিও অফিসে গণ ডেপুটেশন জামায়েত উলেমা হিন্দের
Jamaat Ulema Hind

SIR, বসিরহাট বিডিও অফিসে গণ ডেপুটেশন জামায়েত উলেমা হিন্দের

হিয়ারিংয়ের লাইনে অসুস্থ বছর পঞ্চাশের গৃহবধূ

ওয়েবডেস্ক-  এসআইআর-এর (SIR) প্রতীকী ফ্রম প্রকাশ্যে ছিঁড়ে বসিরহাট (Bashirhat) মহকুমার শাসকের দফতরে বিক্ষোভ প্রতিবাদ জামায়েত উলেমা হিন্দ (Jamaat Ulema Hind) বিক্ষোভ ও গণ ডেপুটেশন। অন্যদিকে বিডি অফিসে হিয়ারিং-এর (SIR Hearing)  লাইনে বছর পঞ্চাশের গৃহবধূ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। উত্তর ২৪ পরগনার বসিরহাট এস.ডি.ও (SDO) অফিসের সামনে এক বিশাল প্রতিবাদী জমায়েত ও গণ ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। জমিয়ত-এ-উলামায়ে হিন্দসহ বিভিন্ন সংগঠনের আহ্বানে কয়েকশো মানুষ এই বিক্ষোভে শামিল হন। মিনাখা ভিডিও অফিসে সালেয়া বিবি দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির অজুহাতে বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়াও, ‘SIR’ বা তদন্তের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধের দাবি তোলা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, কোনোভাবেই বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। অন্যদিকে মিনাখাঁ ভিডিও অফিসে হেয়ারিং এ এসে অসুস্থহয়ে পড়েন বছর ৪৯ এর সালেয়া বিবি। মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন- ‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের

এসআইআর শুনানি নিয়ে গোটা রাজ্যজুড়ে তোলপাড়। বিক্ষোভ থেকে ডেপুটেশন- কমিশনের দিকে আঙুল তুলে বিধানসভা ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d