Sunday, February 8, 2026
HomeScrollসোশ্যাল মিডিয়া প্রেম, রাতের অন্ধকারে সীমান্ত পারের চেষ্টা! ধরল বিএসএফ
Nadia

সোশ্যাল মিডিয়া প্রেম, রাতের অন্ধকারে সীমান্ত পারের চেষ্টা! ধরল বিএসএফ

দত্তপুলিয়া সীমান্তে কাঁটাতার টপকাতে গিয়ে আটক ২১ বছরের তরুণী

নদিয়া: নদিয়ার (Nadia) সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে (Bangladesh) ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন তামিলনাড়ুর (Tamil Nadu) এক তরুণী। ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্তে ঘটনাটি ঘটে। বিএসএফ (BSF) তাঁকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গিয়েছে, গভীর রাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী। সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই তাঁকে আটক করা হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ বিএসএফ তাঁকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ রানাঘাট মহকুমা আদালতে পাঠায়।

আরও পড়ুন: বিধানসভায় পাশ  হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এমেন্ডমেন্ড বিল

পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর নাম ভিনিতা এল, বয়স ২১ বছর। তাঁর বাড়ি তামিলনাড়ুতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক যুবকের সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা।

Read More

Latest News