HomeScrollসিসিটিভি বন্ধকে কেন্দ্র করে  বারাসত স্ট্রং রুমে উত্তেজনা
2026 West Bengal Assembly Election

সিসিটিভি বন্ধকে কেন্দ্র করে  বারাসত স্ট্রং রুমে উত্তেজনা

বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন এসডিপিও

ওয়েবডেস্ক-  সিসিটিভি (CCTV)  বন্ধকে কেন্দ্র করে বারাসত স্ট্রং রুমে (Strong Room ) উত্তেজনা। অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করছেন বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে আছেন স্ট্রং রুমে। যদিও কমিশনের (Election Commssion)  দাবি কেউ টিভি বন্ধ করেছিল কিন্তু সিসিটিভি চলছিল।

সকাল সকাল উত্তেজনা তৈরি হতেই বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন এসডিপিও।

উল্টোদিকে ভারতীয় জনতা পার্টির তরফে অভিযোগ,  গেটে ধাক্কাধাক্কি করা হয় তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদি সেটাই হয়ে থাকে ফুটেজ দেখাতে হবে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে দাবি তৃণমূলের।

আরও  পড়ুন-  ডায়মন্ড হারবারে ভোট শুরু হতেই ইভিএম বিকল, ভোট না দিয়েই বাড়ির পথে ভোটাররা

উল্লেখ্য, ভোটের দফা মিটতেই স্ট্রং রুম উত্তেজনা। যা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তপ্ত বাতাবরণ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও স্ট্রং রুমকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ত্রি স্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে শাখাওয়াতের স্ট্রং রুম। ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। স্কুলের ২০০ মিটারের মধ‍্যে স্থানীয়দের গাড়ি ছাড়া অন‍্যদের প্রবেশ নিষেধ রয়েছে। ২০০ মিটারের মধ‍্যে ঢুকতে হলে দেখাতে হচ্ছে পরিচয় পত্র। অপরদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে সুউচ্চ গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় ক্ষুদিরাম অনুশীলনের সামনের অংশ।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News