Tuesday, June 16, 2026
HomeScrollনাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে
Haripal

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে

হরিপালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গাছে বেঁধে বিক্ষোভ

হুগলি: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (CRPF Jawan) বিরুদ্ধে নাবালিকাকে ‘শ্লীলতাহানি’র অভিযোগ। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজিত গ্রামবাসীরা সেই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখে। ঘটনা হরিপাল (Haripal) বিধানসভার বন্দিপুর গ্রামের ঘটনা। খবর পেয়ে হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করবী মান্না অভিযুক্ত জওয়ানকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বসে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত জওয়ানকে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়।

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই নাবালিকা হুগলির হরিপালের বন্দিপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্য়ায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তার হাত ধরে টানে। উত্তেজিত গ্রামবাসী জওয়ানকে ঘিরে ধরে। গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এই ঘটনার খবর পাওয়ামাত্রই হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না ঘটনাস্থলে পৌঁছন। যান তাঁর অনুগামীরাও।এই ঘটনার প্রতিবাদে হরিপাল থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী-সহ কর্মী-সমর্থকরা।পরিস্থিতি সামাল দিতে পুলিশ তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে উদ্ধার করে। সেই সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর আগে কুলটির শীতলপুর লালবাজার সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: পুনর্নির্বাচনে ৯টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়ল , ডায়মন্ড হারবার ও মগরাহাটে বুথের বাইরে লাইন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO