Sunday, March 29, 2026
HomeScrollমাধ্যমিক দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা
Howrah

মাধ্যমিক দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা

জগৎবল্লভপুরে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী

হাওড়া: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik) দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হল ৬ জন পরীক্ষার্থী (Accident)। শুক্রবার, মাধ্যমিকের তৃতীয় দিনে হাওড়ার (Howarh) জগৎবল্লভপুরের (Jagatballavpur) হাঁটাল এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতরা বরগাছিয়া প্রিয়নাথ পাঠশালার ছাত্র। তাঁদের পরীক্ষাকেন্দ্র ছিল হাঁটাল বিশালাক্ষ্মী হাইস্কুলে। পরীক্ষা শেষে দুটি বাইকে করে বাড়ি ফিরছিল তারা। হাঁটাল এলাকায় পৌঁছনোর পর সামনের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে।

আরও পড়ুন: মাঘী পূর্ণিমার ভিড়ে ছিনতাই! কীর্তন মেলায় গিয়ে উধাও সোনার চেন

পিছনে থাকা দ্বিতীয় বাইকটি তখন গতি সামলাতে না পেরে প্রথম বাইকের উপর গিয়ে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ছাত্রদের উদ্ধার করেন। দ্রুত তাঁদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। অতিরিক্ত গতিবেগ বা অসাবধানতা দুর্ঘটনার কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot