Monday, August 17, 2026
HomeScrollশেষ মুহূর্তে গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল কমিশন, সরব তৃণমূল  
2026 West Bengal Assembly Election

শেষ মুহূর্তে গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল কমিশন, সরব তৃণমূল  

কোন জেলায় কোথায় গণনা চলবে তার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন

ওয়েবডেস্ক-  ২০২৬ বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Election)  একদম শেষ অঙ্কে দাঁড়িয়ে আছে রাজ্য রাজনীতি। কোন সরকার আসবে, কে পড়বে, সব জানা যাবে আগামী ৪ মে। তার জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন। একদিকে স্ট্রংরুম থেকে ইভিএম সুরক্ষায় কড়া নিরাপত্তার বলয় অপরদিকে গগণাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল কমিশন। আগে ঠিক ছিল ১০৮ থেকে কমিয়ে ৮৭ করা হবে।

এবার সেই সংখ্যা আরও কমানো হল। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে জানানো হয়েছে, ২৯৪ বিধানসভা আসনের ভোট গণনা হবে ৭৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় গণনা চলবে তার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। প্রতিটি জেলার নাম ধরে কমিশন সম্পূর্ণ তথ্য দিয়েছে।

২০২৬ সালের রাজ্যে ভোট গণনা হয়েছিল ৯০টি কেন্দ্রের। ২০২১ সালে নির্বাচনে তার সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৮। কিন্তু এবার ২০২৬ এর বিধানসভা নির্বাচনে সেই সংখ্যা কমিয়ে আনা হল কমিয়ে ৭৭ করা হয়। ভোটগণনার ঠিক আগেই গণনাকেন্দ্রের পুনর্বিন্যাস করা হল। আর নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল।

আরও পড়ুন-  আমরা সরকার গঠন করছি, ভিডিও বার্তা মমতার, আর কী কী বললেন তৃণমূল সুপ্রিমো?

জেলার হিসেবে- আলিপুরদুয়ারে ১, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, কোচবিহারে ৫, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, হুগলিতে ৫, হাওড়ায় ৪, জলপাইগুড়িতে ২, ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, কলকাতায় ৫ (উত্তরে ১, দক্ষিণে ৪), মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র থাকবে। কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রের ভোট গোনা হবে পাঁচটি কেন্দ্রে।

বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ স্কুলে ভোটগণনা হবে সোমবার। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়।

সেখানকার ৩৩টি আসনের ভোট গোনা হবে ৮টি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়।

দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট গণনা হবে ৬টি কেন্দ্রে। আলিপুরের বিহারিলাল কলেজ, হেস্টিংস হাউস কমপ্লেক্স এবং কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়।  আলিপুরদুয়ারের পাঁচ আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে।

জলপাইগুড়ির ৭টি আসনের গণনা দু’টি কেন্দ্রে হবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পঙের একটি আসনের গণনা হবে স্কটিশ উইনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন। ঝাড়গ্রামের চার আসনের গণনা রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor