Sunday, February 8, 2026
HomeScrollপরীক্ষা কেন্দ্র অনেক দূরে! আলিপুরদুয়ারে বিশেষ উদ্যোগ তৃণমূলের
Alipurduar

পরীক্ষা কেন্দ্র অনেক দূরে! আলিপুরদুয়ারে বিশেষ উদ্যোগ তৃণমূলের

বিশেষ উদ্যোগ গ্রহণ করল কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস

আলিপুরদুয়ার : সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এই গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ চা বাগানের আর্থিক সংকটে জর্জরিত শ্রমিক পরিবারের পরীক্ষার্থীদের (Students) পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগান এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস (TMC)।

জানা গিয়েছে, মধু চা বাগান এলাকায় অবস্থিত মধু টিজি হাইস্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে দলসিংপাড়া শ্রী গণেশ হাই স্কুলে। অন্যদিকে বর্তমানে চা বাগান বন্ধ থাকার কারণে শ্রমিক পরিবারগুলি চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে উদ্বেগে ছিলেন অভিভাবকেরা।

আরও খবর :

এই সমস্যার কথা কানে গিয়েছিল কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) কাছে। তার পরেই উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে নিরাপদে ও সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় জল, কলম ও বোর্ড। যাতে পরীক্ষার সময় কোনও অসুবিধায় পড়তে না হয় তাঁদের।

এ নিয়ে ব্লক সভাপতি প্রেমা লামা জানান, “বাগান বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলি আজ চরম সংকটে রয়েছে। সেই শ্রমিক পরিবারের পরীক্ষার্থীদের কথা ভেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে তারা কোনও টেনশন ছাড়াই সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে ও মন দিয়ে পরীক্ষা দিতে পারে।” বন্ধ চা বাগানের কঠিন বাস্তবতায় এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে পরীক্ষার্থীদের মনে ভরসা ও সাহস জোগাবে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News