Friday, May 15, 2026
HomeScrollভারত-পাক ম্যাচ না হলে ক্ষতি হবে বিপুল অঙ্কের অর্থের!
T20 World Cup 2026

ভারত-পাক ম্যাচ না হলে ক্ষতি হবে বিপুল অঙ্কের অর্থের!

ক্ষতি হতে পারে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের!

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের (India) বিরুদ্ধে খেলবে না পাকিস্তান (Pakistan)। রবিবার পাক সরকারের তরফে সমাজমাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে। আর ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হতে পারে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের। ভারতীয় মুদ্রায় যা ৪৫০০০ কোটি টাকা। কারণ এই ম্যাচ থেকে সম্প্রচারকারী সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা, স্পনসর-সহ অনেকে ফায়দা তোলে। সেই কারণেই আইসিসি-র ইভেন্টে দুই দলকে একই গ্রুপে রাখা হয়। তবে আসন্ন বিশ্বকাপে দুই দল যদি একে অপরের বিরুদ্ধে না খেলে তাহলে তা হবে ক্রিকেটবিশ্বে বিরাট ধাক্কা।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকে। কিন্তু ভারত অন্য দলের বিরুদ্ধে খেললে বিরাট পরিমাণ অঙ্কের ব্যবসা জড়িয়ে থাকে না। কারণ ভারত-পাক ম্যাচে ব্যবসা হয় প্রায় ৪৫০০ কোটি টাকার। আর ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান যদি ভারতে (India) বিরুদ্ধে খেলতে না নামে তাহলে, বিশাল অঙ্কের আর্থিক লোকসান হতে পারে।

আরও খবর : পাকিস্তানকে শাস্তি দিতে বৈঠক ICC-র

পরিসংখ্যান অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক ম্যাচে (India-Pak Match) শুধুমাত্র বিজ্ঞাপন থেকে আয় হয় ৩০০ কোটি টাক। ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম হতে পারে ৪০ লক্ষ টাকা পর্যন্ত। অন্যদিকে সূত্রের খবর, পাকিস্তান ইস্যুকে নিয়ে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা জিও হটস্টার ইতিমধ্যে আইসিসির থেকে বিশেষ ছাড়ের দাবি করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাইন্সিল যদি এই ছাড় দেয়, তাহলে তাদের লাভ কমে যেতে পারে। আর তা কমলে অন্যান্য সদস্য ক্রিকেট দেশের উপর তার প্রভাব পড়তে পারে। কারণ আইসিসি (ICC) থেকে তাদের প্রাপ্য কমতে পারে।

অন্যদিকে ভারতের (India) ম্যাচ বয়কট করলে পাকিস্তানের ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ক্ষতি হবে ভারতেরও। কারণ দুই দেশের ম্যাচ নিয়ে একাধিক বিষয় মহার্ঘ হয়ে ওঠে। আর ম্যাচ না হলে সেই বিষয়গুলি ধাক্কা খেতে পারে। আর এই ম্যাচ না খেললে পাকিস্তানের যেমন আর্থিক ক্ষতি হবে, তেমনই ভাবমূর্তিও ধাক্কা খাবে। ভবিষ্যতে পাক দলের উপর কোনও সংস্থা বিনিয়োগ করতে নাও পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto