HomeScrollঅন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্মে পরিবারের বিশদ তথ্য নেবে সরকার! কী কী লাগবে?...
Annapurna Bhandar Yojana

অন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্মে পরিবারের বিশদ তথ্য নেবে সরকার! কী কী লাগবে? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

অন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্মে পরিবারের বিশদ তথ্য কেন চাইছে সরকার?

ওয়েব ডেস্ক : বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ফর্ম সকলকে পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এই ফর্মে বিষদে তথ্য চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। জানা হয়েছে, একাধিক রকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পান, তার জন্যই এই তথ্য নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্মে কিছু বিশদ তথ্য চাওয়া হয়েছে। জানানো হয়েছে, এর মাধ্যমে নাগরিকদের পরিবার সংক্রান্ত তথ্যও সরকার সংগ্রহ করতে চায়। যাতে পরবর্তীতে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধা যাতে পেতে পারেন। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, এই কাজের পরিধি ব্যাপক। মুখ্যসচিব এবং অর্থসচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যাঁরা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যাঁরা যুক্ত, তাঁরাও এই কাজ করবেন।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, আরও বলেছেন “একদিনেই সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন না। যতক্ষণ ফর্ম ফিল আপ না করবেন, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। এনরোলমেন্ট করা হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার শুরু হবে।” এছাড়া মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত। এর মধ্যে বেআইনিভাবে এই টাকা পান। এই নাম গুলো বাদ পড়বে বলে স্পষ্ট করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেছেন, আগামী ৯০ দিন ধরে অফলাইন ও অনলাইলে ফর্ম ফিলাপ করা যাবে। যাঁরা আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিলাপ করতে পারবেন তাঁদের ৩ হাজার টাকা ঢুকে যাবে আগামী ৩ জুন। তবে যাঁরা এই সময়ের ফর্ম ফিলাপ করতে পারবেন না। তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। তবে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) পরিষেবা বন্ধ হয়ে যাবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News