Wednesday, May 13, 2026
HomeScrollঘরের ছেলে এখন মুখ্যমন্ত্রী! শান্তিকুঞ্জে ফিরতেই শুভেন্দুর জন্য রাজকীয় ভোজ, পাতে ছিল...
Suvendu Adhikari

ঘরের ছেলে এখন মুখ্যমন্ত্রী! শান্তিকুঞ্জে ফিরতেই শুভেন্দুর জন্য রাজকীয় ভোজ, পাতে ছিল ইলিশ থেকে মুরগির মাংস

রবিবার সকাল থেকেই কার্যত উৎসবের আবহ

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী এখন কাঁথির (Kanthi) ‘ঘরের ছেলে’। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাতেই নিজের বাড়ি শান্তিকুঞ্জে (Shantikunja) ফিরলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তাঁকে ঘিরে রবিবার সকাল থেকেই কার্যত উৎসবের আবহ তৈরি হয় পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে।

গত কয়েক মাস ধরে টানা রাজনৈতিক প্রচার, সভা-মিছিল আর নির্বাচনী ব্যস্ততায় পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা হয়নি শুভেন্দুর। তাই মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিনটা পরিবারের সঙ্গেই কাটালেন তিনি। পরিবার সূত্রে খবর, রাজনৈতিক ধকল কাটাতে রবিবার সকালটা বিশ্রামেই কাটান নতুন মুখ্যমন্ত্রী।
সকালে ঘুম থেকে উঠে মা গায়ত্রী দেবী, বাবা শিশির অধিকারী এবং মাসি মুক্তি ভট্টাচার্যকে প্রণাম করেন শুভেন্দু। বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে আলাদা কোনও কর্মসূচি না থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে প্রশাসনিক স্তরে বড় রদবদল!

তবে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে মুখ্যমন্ত্রীর দুপুরের খাবারের মেনু। শুভেন্দুর জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন তাঁর মা ও মাসি। জানা গিয়েছে, এদিন তাঁর পাতে ছিল মোচার তরকারি, সর্ষে ইলিশ, পোনা কালিয়া, করলা সেদ্ধ এবং মুরগির মাংস। শেষ পাতে পরিবেশন করা হয় টক দই। এদিকে সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে ভিড় জমাতে থাকেন অসংখ্য বিজেপি কর্মী ও শুভানুধ্যায়ী। কেউ ফুল নিয়ে আসেন, কেউ আবার শঙ্খ বাজিয়ে শুভেচ্ছা জানান নতুন মুখ্যমন্ত্রীকে।

সবচেয়ে নজর কেড়েছে দমদমের বিজেপি কর্মী উত্তম দাসের উপহার। তিনি ব্রোঞ্জের তৈরি একটি চিতাবাঘের মূর্তি নিয়ে হাজির হন শান্তিকুঞ্জে। তাঁর বক্তব্য, “শুভেন্দু অধিকারী বাংলার বাঘ। তাই এই মূর্তিই মুখ্যমন্ত্রীকে উপহার দিতে চাই।”

বিকেলের দিকে শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে তাঁর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto