Friday, May 15, 2026
HomeScrollপেট্রল-ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে ‘সংযমী’ হতে আর্জি প্রধানমন্ত্রীর!
Narendra Modi

পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে ‘সংযমী’ হতে আর্জি প্রধানমন্ত্রীর!

জ্বালানির ব্যবহার প্রয়োজন অনুযায়ী সীমিত রাখতে হবে, বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক : পেট্রল (Petrol), ডিজেল (Diesel) ও রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে দেশবাসীকে সংযম হতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যেহেতু এই পণ্যগুলি অন্য দেশ থেকে আমদানি করতে হয়। সেইকারণে জ্বালানি অপচয় না করার আর্জি জানান প্রধানমন্ত্রী। আর অপচয় যদি রোখা যায় তাহলে পশ্চিম এশিয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুপ প্রভাব আটকাতে দেশের সুবিধা হবে বলে জানিয়েছেন মোদি।

রবিবার হায়দরাবাদে এক সরকারি কর্মসুচিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ৯,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। তার পরেই পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং পেট্রোপণ্যের প্রসঙ্গ তুলে বলেন, পেট্রল, ডিজেল বা গ্যাসের মতো পণ্য আমাদের অত্যন্ত বুঝে ব্যবহার করতে হবে। আমরা আমদানি করি, তার ব্যবহার প্রয়োজন অনুযায়ী সীমিত রাখতে হবে। এর ফলে বিদেশি মুদ্রার সাশ্রয় হবে, পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতির বিরুপ প্রভাব কাটাতে ভারতের সুবিধা হবে।

আরও খবর : সোমবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। পাল্টা হরমুজ প্রণালী বন্ধ করেছিল তেহরান। যার ফলে গোটা বিশ্বে জ্বালানির সমস্যা দেখা গিয়েছিল। এর প্রভাব পড়েছিল ভারতেও। বর্তমানে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও, প্রধানমন্ত্রীর বার্তা কিছুটা হলেও সংশয় তৈরি করেছে সাধারণ মানুষের মনে।

এদিন অচিরাচরিত শক্তির দিক থেকেও ভারত, সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এই দিকে বিশ্বের মধ্যে ভারত অন্যতম দেশ হয়ে উঠেছে। এছাড়া পেট্রল এবং ইথানলের মিশ্রণে তৈরি জ্বালানি নিয়েও দেশে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। এদিকে এলপিজি-র উপর পুরোপুরি নির্ভর না থেকে পাইপলাইনের মাধ্যমেও গ্যাস সরবরাহ হচ্ছে। দেশে। ফলে মোদির (Narendra Modi) মতে, বিশ্বে জ্বালানি অস্থিরতার মধ্যেও পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হচ্ছে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto