Saturday, July 4, 2026
HomeScrollডাকাতির ছকে নাম টিএমসিপি নেতার! বাঁকুড়ায় গ্রেফতার সুরজ বক্স
Bankura

ডাকাতির ছকে নাম টিএমসিপি নেতার! বাঁকুড়ায় গ্রেফতার সুরজ বক্স

গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ

বাঁকুড়া: ডাকাতির পরিকল্পনায় যোগসাজসের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল (TMC)  ছাত্র পরিষদের বাঁকুড়া (Bankura) শহর সহ-সভাপতি সুরজ বক্স। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। মঙ্গলবার ধৃত ছাত্রনেতাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে গভীর রাতে টহলদারি চলাকালীন খবর আসে রাজগ্রাম-শ্যামডাঙা রাস্তায় খাদি কেন্দ্র সংলগ্ন একটি ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। অভিযোগ, চলন্ত গাড়িতে ডাকাতির পরিকল্পনা চলছিল সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। সেখান থেকে সুরজিৎ প্রামাণিক ও আকাশ গড়াই নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আরও পড়ুন: কসাইখানা বিজ্ঞপ্তি ঘিরে হাইকোর্টে জোড়া মামলা! বকরি ঈদের আগে বাড়ল চাপ

ধৃতদের জিজ্ঞাসাবাদে সুরজ বক্সের নাম উঠে আসে বলে দাবি পুলিশের। এরপর সোমবার রাতে বাঁকুড়ার স্কুলডাঙা এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগেও বিতর্কে জড়িয়েছিল সুরজের নাম। গত ১০ এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তথা প্রাথমিক শিক্ষক অরিন্দম মণ্ডলকে মারধরের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অভিযোগ, বৈঠক সেরে ফেরার পথে স্কুলডাঙা এলাকায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই শিক্ষককে। সেই ঘটনায়ও দুষ্কৃতীদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল সুরজ বক্সের বিরুদ্ধে। যদিও পরে আদালত থেকে জামিন পান তিনি।

তবে এবারের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ছাত্রনেতা। সুরজের দাবি, “কী অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছে, তা-ই জানি না।” তাঁর আইনজীবী অভিষেক বিশ্বাসও দাবি করেছেন, রাজনৈতিক কারণেই সুরজ বক্সকে ফাঁসানো হয়ে থাকতে পারে।

ঘটনায় বাঁকুড়ার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও কারও নাম উঠে আসে কি না, এখন সেদিকেই নজর পুলিশের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet