Monday, February 9, 2026
HomeScrollটোটো বাঁচাতে ব্রেক, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পণ্যবাহী গাড়ি
East Bardhaman

টোটো বাঁচাতে ব্রেক, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পণ্যবাহী গাড়ি

দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) নাদনঘাট থানার কাঞ্চনতলা মোড় এলাকায় দ্রুতগতির একটি পণ্যবাহী ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বসতঘরে উল্টে পড়ল। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ঘরের ভিতরে থাকা বাসিন্দারা। দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ থেকে সমুদ্রগড়ের দিকে যাচ্ছিল পণ্যবোঝাই গাড়িটি। কাঞ্চনতলা মোড়ে একটি টোটোকে বাঁচাতে হঠাৎ ব্রেক কষতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে গিয়ে পাশের বসতঘরে ধাক্কা মারে। এতে বাড়িটির আংশিক ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার তীব্র শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য কালনা–কাটোয়া রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।  পরে পুলিশ গাড়িটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Read More

Latest News