Friday, August 14, 2026
HomeScrollমর্মান্তিক ঘটনা সিঙ্গুরে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চালকের
Singur

মর্মান্তিক ঘটনা সিঙ্গুরে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চালকের

ফের দুর্ঘটনা সিঙ্গুরে, মৃত্যু হল একজনের

ওয়েব ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা সিঙ্গুরে (Singur)। এবার গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু (Death) হল চালকের। ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে, শনিবার সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনী মুখী লেনে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের ডানকুনি মুখী লেনে প্রথমে চলন্ত দুটি ডাম্পারের সংঘর্ষ হয়। তাতে একজন আহত হয়েছিলেন। ফলে সেখানে ধীর গতিতে চলছি গাড়ি চলাচল। এর কিছুক্ষণ পরেই একটি গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে বালি বোঝাই একটি গাড়ি (Car accident)। ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছিল। এমনকি সেটি আগুনও লেগে যায়। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ খবর দেয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়ির ভিতরে আটকে পড়া চালকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বলে খবর। তবে মৃত চালকের পরিচয় জানা যায়নি বলে খবর।

আরও খবর: বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, কীভাবে ব্যবসা চলবে? কপালে চিন্তার মেঘ বাঁকুড়ার ব্যবসায়ীদের

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুন্দর মান্না নামে এক ব্যক্তি বলেন, “রাতে একটার পর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। একটা গাড়ি জ্বলে যায়। তাতে গাড়ির ভিতরে একজন ছিল, বের হতে পারেনি। পুরো জ্বলে মারা যায়।” পুলিশ (Police) জানিয়েছে, হঠাৎই একটা গাড়ির পিছনে একটি গাড়ি ধাক্কা মারায় পিছনের গাড়িটিতে মুহূর্তেই আগুন লেগে যায়। চালক বের হতে পারেননি। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে গাড়িটিতে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, শুক্রবারই ভোরবেলাই সিঙ্গুরে এই ১৯ নং জাতীয় সড়কে ১ কিলো মিটার আগে একটি পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গয়ায় পিন্ড দান করে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ১০ জন। সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। তাতেই ৪ জনের মৃত্যু হয়। ৫ জন আহত হয়েছিলেন। চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তার মাঝেই বড় দুর্ঘটনা ঢুকে গেল।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k