Saturday, July 18, 2026
HomeScrollমহড়ায় বসেই আঁকা স্কেচ! সত্যজিতের ‘ঢাল-তরোয়াল হাতে 'শিশু’ আজ কোন প্রতিষ্ঠানের লোগো...
Satyajit Ray Birth Anniversary

মহড়ায় বসেই আঁকা স্কেচ! সত্যজিতের ‘ঢাল-তরোয়াল হাতে ‘শিশু’ আজ কোন প্রতিষ্ঠানের লোগো জানেন?

মহড়া দেখতে দেখতেই এঁকে ফেলেন ঢাল-তরোয়াল ধরা এক শিশু!

ওয়েব ডেস্ক: একটি মহড়া… কিছু শিশু… আর সেখানেই চুপচাপ বসে আছেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। হঠাৎই কাগজে উঠে এল ঢাল-তরোয়াল হাতে এক শিশুর ছবি। স্রেফ মুহূর্তের আঁকিবুঁকি। কিন্তু সেই স্কেচই পরবর্তীতে হয়ে ওঠে এক প্রতিষ্ঠানের পরিচয়চিহ্ন। এই গল্প কলকাতার ‘চিলড্রেনস লিটল থিয়েটার’ (CLT)-এর।

১৯৪৯ সালে চেতলা হাই স্কুলে এক ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনা থেকেই শুরু। সমর চ্যাটার্জীর উদ্যোগে শিশুদের নিয়ে গড়ে ওঠা এই দল ১৯৫১ সালে ‘Rhythms and Rhymes’ নামে সংগঠিত হয়। পরে ১৯৫২ সালে নাম বদলে হয় ‘Children’s Little Theatre’।

আরও পড়ুন: প্লেনে উঠলেই ভয়! উড়ানের আগে কাকে ‘শেষ চিঠি’ লিখে যান আমির খান

নিউ এম্পায়ার মঞ্চে প্রথম বড় অনুষ্ঠান হওয়ার আগে একটি মহড়ায় উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়। সেই সময়ই তিনি আঁকেন ঢাল-তরোয়াল হাতে এক শিশুর স্কেচ, যা পরে CLT-র প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। শুরু থেকেই এই প্রতিষ্ঠান শুধু নাটক নয়, ছড়া, সঙ্গীত, নাচ, আঁকা সব মিলিয়ে শিশুদের সামগ্রিক বিকাশের জায়গা হয়ে ওঠে। পণ্ডিত জওহরলাল নেহরুও এই উদ্যোগের প্রশংসা করেছিলেন।

সময়ের সঙ্গে ‘অবন মহল’ নামে নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলে CLT। ভারত তো বটেই, আন্তর্জাতিক মঞ্চেও তারা শিশুদের নাট্যচর্চার এক গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠে। শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীরাও এই প্রতিষ্ঠানের প্রাক্তনী।

এ বছর ৮ মে CLT-র ৭৫তম প্রতিষ্ঠা দিবস। ‘হীরক জয়ন্তী’ উপলক্ষে বছরজুড়ে একাধিক অনুষ্ঠান, পুরনো প্রযোজনা পুনর্মঞ্চায়ন এবং বিশেষ সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শিশুদের সৃজনশীলতার সেই ছোট্ট আঁকিবুঁকি, আজ ইতিহাসের অংশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot