HomeScrollহুগলির বুকে জোড়া টর্নেডোর তাণ্ডব! আকাশে উঠল নদীর জল! এ কী কোনও...
Water Spout On Hooghly River

হুগলির বুকে জোড়া টর্নেডোর তাণ্ডব! আকাশে উঠল নদীর জল! এ কী কোনও অশনি সংকেত?

আচমকা আকাশে উঠতে শুরু করে নদীর জল, দৃশ্য দেখে শিউরে ওঠেন অনেকেই, আসলে ঘটনাটি কী?

ওয়েব ডেস্ক: বর্ষার আগমনী আবহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। কিন্তু বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সাগর এলাকার হুগলি নদীর (Hooghly River) উপর যে বিরল প্রাকৃতিক দৃশ্য দেখা গেল, তা রীতিমতো বিস্মিত করে দিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে মৎস্যজীবীদের। নদীর বুকে পরপর দুটি ঘূর্ণায়মান জলস্তম্ভ বা ‘ওয়াটার স্পাউট’-এর (Water Spout) সৃষ্টি হয়, যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সাগর ব্লকের মহিষামারি এলাকার কাছে হুগলি নদীর উপর। সকালবেলায় নদীর মাঝামাঝি অংশে হঠাৎ দেখা যায়, জলরাশি তীব্র গতিতে ঘূর্ণায়মান হয়ে উপরের দিকে উঠতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই সেই ঘূর্ণন জলস্তম্ভের আকার নেয়। আশ্চর্যের বিষয়, একটি নয়, নদীর দুই পৃথক স্থানে এমন জলস্তম্ভ তৈরি হতে দেখা যায়। নদীতে থাকা মৎস্যজীবী এবং নৌকা চালকদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: ISF-এর শালিশি সভা ঘিরে রণক্ষেত্র ভাঙড়! জমি বিবাদে সংঘর্ষ, আহত ৭, আশঙ্কাজনক ২

স্থানীয়দের বর্ণনায়, দূর থেকে দৃশ্যটি এমন মনে হচ্ছিল যেন নদীর বুক চিরে বিশাল কোনও ঘূর্ণিঝড় মাথা তুলে দাঁড়িয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই ঘটে। প্রথমে নদীর একটি অংশে জল ঘুরপাক খেতে শুরু করে। পরে সেই ঘূর্ণন ক্রমশ শক্তিশালী হয়ে জলস্তম্ভে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই তার কাছাকাছি আরও একটি জলস্তম্ভ তৈরি হয়। বিরল এই দৃশ্য দেখে অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও রেকর্ড করতে শুরু করেন। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতিরও কোনও তথ্য সামনে আসেনি।

জলস্তম্ভ দেখা যাওয়ার কিছুক্ষণ পরই এলাকার আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে। কালো মেঘে ঢেকে যায় আকাশ এবং শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়াবিদদের মতে, জলাশয়ের উপর বিশেষ ধরনের বায়ুচাপ ও তাপমাত্রার পার্থক্যের ফলে এমন জলস্তম্ভ তৈরি হতে পারে। তবে হুগলি নদীর উপর একই সময়ে দুটি জলস্তম্ভের সৃষ্টি নিঃসন্দেহে বিরল ঘটনা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News