HomeScrollদীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী!
Murshidabad

দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী!

পানীয় জলের পাশাপাশি ড্রেনের সমস্যার কথাও তুলে ধরেন স্থানীয়রা!

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না গ্রামবাসী। পানীয় জল সংকটে (Water shortage) এবার রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। এমনই ঘটনা ঘটল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে। পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ।

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে জল (Water) কষ্টে ভুগছেন মিয়াপুর গ্রামের সাধারণ মানুষ। বর্তমানে মিয়াপুর এলাকায় যেসব পানীয় জলের পাইপ বসানো হয়েছে। কিন্তু সেই পাইপ দিয়েও কখনও জল পড়ে না বলে অভিযোগ গ্রামবাসীর। যার কারণে জলের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও খবর : যুবসাথীর ফর্ম ফিলাপ করেছেন? অ্যাপ্রুভ হয়েছে? কীভাবে জানবেন?

অভিযোগ, জল না পেয়ে স্থানীয় জলাশয়ের জল ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সেই জল ব্যবহারের অযোগ্য বলেই খবর। কিন্তু বাধ্য হয়েই সেই জল ব্যবহার করতে হচ্ছে। বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও মেলেনি সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এর পরেই বিক্ষোভে (Protest) ফেটে পড়েন সাধারণ মানুষ। অমরপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পানীয় জলের পাশাপাশি ড্রেনের সমস্যার কথাও তুলে ধরেন স্থানীয়রা।

আর এই পানীয় জলের সমস্যার কথা স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বললে তিনি বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিতাম। তাছাড়া এই পাইপলাইনগুলো পিএইচই দফতরের। এইগুলো ওই দফতরই দেখাশোনা করে। আমাদের কাছে অভিযোগ গেলে আমরা ব্যবস্থা নিতাম।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News