Tuesday, March 31, 2026
HomeScroll‘আগে ভোটার, পরে ভোট’ নদিয়ায় প্ল্যাকার্ড গায়ে ফর্ম ফিলআপে কংগ্রেস প্রার্থীরা

‘আগে ভোটার, পরে ভোট’ নদিয়ায় প্ল্যাকার্ড গায়ে ফর্ম ফিলআপে কংগ্রেস প্রার্থীরা

এনআরসি-ডি ভোটার ইস্যুতে সরব কংগ্রেস সমর্থকরা

নদিয়া: “আগে ভোটার, পরে ভোট” এই স্লোগানকে সামনে রেখে নদিয়ায় (Nadia) নির্বাচনী ময়দানে নতুন কৌশল নিল জাতীয় কংগ্রেস (National Congress)। প্ল্যাকার্ড গায়ে লাগিয়ে সরাসরি ভোটারদের ফর্ম ফিলআপ করাতে দেখা গেল দুই কংগ্রেস প্রার্থীকে। এনআরসি ও ‘ডি-ভোটার’ ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই অভিনব কর্মসূচি বলে জানানো হয়েছে।

মঙ্গলবার নদিয়ার চুপিপোতা গ্রামে এই কর্মসূচিতে অংশ নেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ এবং পলাশীপাড়া বিধানসভার প্রার্থী তথা জেলা কংগ্রেস সভাপতি হামিদুল হক। তাঁদের অভিযোগ, রাজ্য-সহ সারা দেশে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বহু মানুষকে ‘ডি-ভোটার’ হিসেবে চিহ্নিত করার মাধ্যমে নাগরিকদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে।

আরও পড়ুন: টিকিট না পেলে বিরোধিতা কেন? বেলদা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

কংগ্রেসের দাবি, নদিয়া জেলায় প্রায় সাড়ে ১০ হাজার ভোটারের তালিকায় অসঙ্গতি ধরা পড়েছে। বহু পুরনো ও পরিচিত পরিবারের সদস্যদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে সাধারণ মানুষ নাগরিকত্ব নিয়েই অনিশ্চয়তায় পড়ছেন।

এই পরিস্থিতির জন্য তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে দায়ী করেছে কংগ্রেস। প্রার্থীদের দাবি, “এটি দিদি ও মোদির যৌথ চক্রান্ত, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।” শুধু অভিযোগেই থেমে থাকছে না কংগ্রেস। প্রার্থীদের কথায়, গ্রামে গ্রামে ক্যাম্প করে মানুষকে বোঝানো হচ্ছে কীভাবে বাদ পড়া নামের জন্য আবেদন করতে হবে। আব্দুর রহিম শেখ নিজে আইনজীবী হওয়ায়, ফর্ম ফিলআপ থেকে আইনি সহায়তা, সব ক্ষেত্রেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কংগ্রেসের সাফ বক্তব্য, যত দিন না পর্যন্ত সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হচ্ছে, তত দিন এই আন্দোলন চলবে। গণতান্ত্রিক অধিকার রক্ষাই তাঁদের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন নেতৃত্ব।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot